সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমে উত্তেজনা, পুলিশ ও বিজিবির মোতায়েন

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমে উত্তেজনা, পুলিশ ও বিজিবি মোতায়েন।

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমে উত্তেজনা, পুলিশ ও বিজিবির মোতায়েন

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। পুলিশ ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে বিক্ষোভকারীরা।

রোববার দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। তাদের হাতে ছিল লাঠিসোঁটা ও দেশি অস্ত্র, এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং গোপালগঞ্জ সরকারি কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামফলক ও ব্যানার পরিবর্তন করা হয়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এসআরবি এবং নতুন করে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা দায়িত্ব পালন করছে।

বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, 'ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিজিবি সদস্যরা।'

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'সরকারি সম্পদ, জানমাল এবং জননিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে।'

এদিকে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি.এম সরফরাজ এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির প্রজ্ঞাপন দিয়েছে সরকার।

বিজ্ঞাপন