রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জের ডিসির বদলির ঘোষণা, নতুন ডিসি জি. এম. সরফরাজ

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে বদলি করে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জি. এম. সরফরাজ।

গোপালগঞ্জের ডিসির বদলির ঘোষণা, নতুন ডিসি জি. এম. সরফরাজ

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।

১৫ নভেম্বর, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হলো।

অপর প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন