সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশ বিভাগের অভ্যন্তরীণ তথ্য পাচার করেছেন।

গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন জাহাংগীর। প্রাথমিক তদন্তে তার মুঠোফোনে রাষ্ট্রদ্রোহের প্রমাণ পাওয়া গেছে।

শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং পরে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। জাহাংগীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন।

বিজ্ঞাপন