চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট কামাল উদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তাকে গ্রেফতারের কারণ বা কোনো মামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। পুলিশ জানায়, কামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন, যেখানে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি নিজেকে 'নন পলাতক আওয়ামী লীগ' হিসেবে পরিচয় দেন।