রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর ১০টি স্পটে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের মধ্যে রয়েছে এসবি অফিস এলাকা ও একাধিক থানার স্থান। পাশাপাশি, বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন জানান, এসব ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশি টহলও বাড়ানো হয়েছে। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তার মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।