সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীতে ককটেল হামলা, আতঙ্ক ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ

রাজধানীতে ককটেল হামলা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ, আতঙ্কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক।

রাজধানীতে ককটেল হামলা, আতঙ্ক ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ

রাজধানীতে জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে একের পর এক ককটেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নগরজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

এদিকে, আগামীকাল মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ককটেল বিস্ফোরণের সময় রাজধানীর শাহবাগ থেকে তিনজনকে এবং রুপনগর থানা এলাকা থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন