সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রীলঙ্কা কোচের ক্ষোভ: ‘ভারত-বাংলাদেশকে ফাইনালে ডাকবেন না’

শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শ্রীলঙ্কা কোচের ক্ষোভ: ‘ভারত-বাংলাদেশকে ফাইনালে ডাকবেন না’

শ্রীলঙ্কার ফুটবল কোচ আবদুল্লাহ আল মুতাইরি গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে।

মুতাইরি বলেন, ‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন।’

তিনি ম্যাচের রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ভুটানই ভালো খেলেছে। তারা আমাদের বক্সে সাতবার ঢুকেছে। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’

মুতাইরি বলেন, ‘আমাদের ১৭ নম্বর খেলোয়াড়কে ছয়বার আঘাত করা হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। আমাদের অন্তত একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।’

তিনি আরও দাবি করেন, ভিএআর থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইডে বাতিল হতে পারত। ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন,’ বলেন তিনি।

মুতাইরি বলেন, ‘ফুটবল ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা। আমি কথা দিচ্ছি, শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সেরা ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দেব।’

শ্রীলঙ্কা আগামী ১১ নভেম্বর বাংলাদেশে বিপক্ষে খেলতে নামবে, যেখানে তাদের সেমিফাইনালে টিকে থাকার জন্য ড্র করতে হবে।

বিজ্ঞাপন