রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
জাতীয়

ব্যারিস্টার ওমর সাদাত এলওসিসির সভাপতি নির্বাচিত

ব্যারিস্টার ওমর সাদাত এলওসিসির সভাপতি নির্বাচিত, শামসুল আরেফিন মহাসচিব।

ব্যারিস্টার ওমর সাদাত এলওসিসির সভাপতি নির্বাচিত

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নাগরিক জীবনের স্বার্থে গঠিত ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিল (এলওসিসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ব্যারিস্টার ওমর সাদাতকে সভাপতি এবং শামসুল আরেফিনকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

১ আগস্ট গুলশান থানাস্থ এলওসিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "এলওসিসির মূল চালিকাশক্তি হলো সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজের অভূতপূর্ব অংশীদারিত্ব।" তিনি আগামী দুই বছর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নিরাপদ, প্রযুক্তিবান্ধব ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলওসিসি গুলশান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। পুলিশ, সিটি কর্পোরেশন, স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সোসাইটি ও জনগণের সমন্বিত অংশগ্রহণে এই এলাকাটিকে দেশের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল অঞ্চলে পরিণত করা সম্ভব হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন