বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পটুয়াখালী মেডিকেলে স্বাস্থ্য পরিচালক ডা. রিফাতুলের কঠোর পরিদর্শন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিচালক ডা. রিফাতুলের কঠোর পরিদর্শন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

পটুয়াখালী মেডিকেলে স্বাস্থ্য পরিচালক ডা. রিফাতুলের কঠোর পরিদর্শন

বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সরকারি পরিদর্শনে গিয়ে সেবা ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার সন্ধান পান।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং রোগীদের সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি সেবা দিতে অবহেলা, রোগীদের হয়রানি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ডা. রিফাতুল হাসপাতালের রান্নাঘরেও গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান ও পরিবেশ পরীক্ষা করেন এবং প্রতিজন রোগীর জন্য বরাদ্দকৃত মাংসের পরিমাণ নিজ হাতে ওজন করেন। তিনি খাদ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত না করার বিষয়ে সতর্ক করেন।

হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা, ওয়ার্ডের পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনাও খুঁটিয়ে দেখেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন