শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি: পুলিশ

ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি: পুলিশ

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের একটি ব্যাগে বোমা সদৃশ কিছু নেই। তিনি বলেন, "এ কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"

এর আগে আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। মিরপুর-১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ব্যাগটির ভেতরে বোমা আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বিষয়টি যাচাই করা হচ্ছে এবং ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন