শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, জানালেন প্রতিমন্ত্রী টুকু।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে 'মিড-ডে' মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য 'মিড-ডে' মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে।

টুকু বলেন, সরকার শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) অংশ নিতে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা যেন একাধিক পেশায় নিজেকে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, সরকার স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা বক্তব্য দেন। বক্তারা 'মিড-ডে' মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

বিজ্ঞাপন