শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিটি করপোরেশনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবসরে পাঠানো হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবসরে পাঠানো হবে।

সিটি করপোরেশনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবসরে পাঠানো হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, সিটি করপোরেশনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

তিনি শনিবার (১ আগস্ট) রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত 'বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে' উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, 'দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।'

প্রশাসক শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, 'সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।'

অনুষ্ঠানের পর শাহবাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন