শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
জাতীয়

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়ানোর সিদ্ধান্ত

ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে।

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়ানোর সিদ্ধান্ত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক মো. আবদুস সালাম জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নগরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন