নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। শনিবার, ৩১ অক্টোবর, বিকেল ৩টার দিকে প্রিয়প্রাঙ্গন মার্কেটের সামনে থেকে অভিযান শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে নিউমার্কেটের দুই নম্বর গেটের সামনে থেকে কয়েকশ দোকান উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের কর্মীরা ফুটপাতে থাকা অস্থায়ী দোকানের কাঠামো ভেঙে দেন। উচ্ছেদের পর সেখানে ফুলের টব বসানো হয়।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম জানান, আগামী দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে, ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে গত বৃহস্পতিবার নিউমার্কেট এলাকায় মাইকিং করা হয়েছিল।