বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন ডিএসসিসি প্রশাসকের

কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস সরিয়ে যানজট কমাতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মিত হচ্ছে কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুরে নতুন বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

অবস্থান পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে তিনি জানান, কাঁচপুরের ১২.৬ একর জমিতে নির্মিত এই টার্মিনালে একসাথে ৪০৫টি বাস পার্কিং ও যাত্রী ওঠানামার সুযোগ থাকবে। যাত্রীদের জন্য ৪৮০ আসনের ওয়েটিং জোন, ১০৬টি টিকিট কাউন্টার এবং আধুনিক শৌচাগার নির্মাণ করা হচ্ছে।

এছাড়া, ৪০টি বাস ধোয়ার জন্য ৫টি ওয়াশিং জোন তৈরি করা হচ্ছে। বর্তমানে ডোবা ভরাট ও সীমানা প্রাচীরের ৭৫ শতাংশ এবং প্ল্যাটফর্মের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

প্রশাসক আবদুস সালাম আরও জানান, প্রকল্পটির মোট বাজেট প্রায় ৫০ কোটি টাকা। ড্রেনেজ ও সীমানা প্রাচীরের কাজ শেষ হলে দ্রুততম সময়ে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ ১৬টি জেলার বাস সায়দাবাদ থেকে এখানে স্থানান্তর করা হবে। একই সাথে, যাত্রীদের যাতায়াতে সুবিধার্থে দ্রুত শাটল সার্ভিস চালুরও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন