বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ২ অক্টোবর শুরু হচ্ছে ‘শারদীয় আবাহন’ হার-ই-ট্রেড এক্সিবিশন

ঢাকায় ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘শারদীয় আবাহন’ হার-ই-ট্রেড এক্সিবিশন।

ঢাকায় ২ অক্টোবর শুরু হচ্ছে ‘শারদীয় আবাহন’ হার-ই-ট্রেড এক্সিবিশন

নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। এই প্রদর্শনীটি আগামী ২ ও ৩ অক্টোবর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের এক্সিবিশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জন নারী উদ্যোক্তা অংশ নেবেন। প্রদর্শনীতে ফ্যাশনপণ্য, হস্তশিল্প, সেবা ও খাবারসহ বিভিন্ন দেশীয় লাইফস্টাইল পণ্যের প্রদর্শন করা হবে।

২ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি বলেন, “এটি নারী উদ্যোক্তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্ভাবনকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

আয়োজকদের মতে, এই প্রদর্শনী নারীদের মধ্যে নেটওয়ার্কিং, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ করে দেবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন