রাজধানী ঢাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে গঠিত কমিটির কাজের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নের জন্য ২০টি আঞ্চলিক কমিটি গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয় বরং একটি বাসযোগ্য নগরী করতে চায়। এ জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া, পরিবেশসম্মতভাবে মেডিকেল বর্জ্য শোধনাগারের জন্য আমিনবাজারে নতুন উইং করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী, জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।