শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৫ দিন ধরে শূন্যরেখায় এক নারী

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান এক নারীর।

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৫ দিন ধরে শূন্যরেখায় এক নারী

জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। গত পাঁচ দিন ধরে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

১০ অক্টোবর, মঙ্গলবার, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এই পুশ-ইনের চেষ্টা হয়। স্থানীয়রা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত বিষয়টি টের পেয়ে তাকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদের সময় ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরে বিজিবি তাকে শূন্যরেখার ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি ভারতের অংশে অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে তৎপর থাকবে।

বিজ্ঞাপন