শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁদপুর-শরীয়তপুর রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল ৬ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।

চাঁদপুর-শরীয়তপুর রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিসির কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন, যার ফলে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়ে হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন। চট্টগ্রাম থেকে পায়রা বন্দরের মালবাহী গাড়িসহ বিভিন্ন গন্তব্যের যানবাহন দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে নরসিংহপুর ঘাটে যাওয়ার পথে বেড়াচাক্কি এলাকায় একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ফেরিতে থাকা তিন শিশু গাড়ির ওপরে ছিটকে পড়ে।

এই ঘটনায় শিশু তরিকুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর দুই শিশু আহত হন। নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং পুলিশ ফেরি মাস্টারকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন