শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চাঁদপুরে অটোরিকশা চালক নিহত, আহত ৬ জন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহজাহান (৩৫) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে সংঘর্ষটি ঘটে, যেখানে আরও ৬ জন আহত হয়েছেন। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার পথে হামলার শিকার হন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর বাড়িতে যাওয়ার পথে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, 'ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন