সৌদি আরবে মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারকৃতদের কাছে মেথ্যামফেটামিন মাদক পাওয়া গেছে, যা বিশ্বব্যাপী আইস নামে পরিচিত এবং সৌদি আরবে সাবু নামে পরিচিত।
সৌদি আরব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। ফলে মাদক চোরাচালানে ধরা পড়লে অভিযুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া অপরাধের ভেদে বিভিন্ন মেয়াদে দীর্ঘ কারাদণ্ডও দেওয়া হয়।