মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিবারকে জানায়নি সরকার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারকে সরকার কিছু জানায়নি।

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিবারকে জানায়নি সরকার

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালে গ্রেফতার হন। এ বিষয়ে পরিবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। শামা ওবায়েদ জানান, সৌদি আরবের আইনি কাঠামোয় হওয়া রায়ের কপি পেতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রায়ের কপি হাতে পেলেই মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

এছাড়া, সৌদি আরব কিংবা অন্যান্য দেশে কতজন বাংলাদেশি আটক আছেন, তা জানতে মিশন থেকে তথ্য সংগ্রহ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, কাতারে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান আটকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তারা এ বিষয়ে সাহায্য চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন