রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর জানত না সরকার

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর আগে জানত না সরকার।

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর জানত না সরকার

সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বাংলাদেশ সরকার আগে জানত না। গণমাধ্যমে খবর প্রকাশের পর এই তথ্য ঢাকা সরকারের কাছে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি পাঠিয়েছে এ ঘটনার বিস্তারিত তথ্য জানতে। শনিবার বিকেলে তিনি বলেন, বাংলাদেশ মিশন এই ঘটনা সম্পর্কে আগে কিছু জানতো না। সৌদি আরব থেকে চিঠির উত্তর এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং ধারণা করা হচ্ছে, অপরাধের ধরণ অনুযায়ী তাদের সাজা কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটি বড় শিক্ষা।

শামা ওবায়েদ প্রবাসীদের প্রতি আহ্বান জানান যে, তারা যে দেশে থাকুক, সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা উচিত।

বিজ্ঞাপন