বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাসপাতাল বা অন্য সরকারি সেবা নিতে কোনো বাধার সম্মুখীন না হওয়ার বিষয়েও গুরুত্ব দেন।