শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দেশের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দেশের তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে ড. নাহরিন ইসলাম খান ছাড়াও সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫ (১) ধারার অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ প্রদান করেছেন। নতুন কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়াদি সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন