শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের সদস্য।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য। শনিবার সকাল পৌণে সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু ও নারীসহ ঢাকার বনশ্রী এলাকার ইশরাত জাহান মালিহা, মিলিতা মেহেজাবিন আলভী, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা, নাফিসতা মীম, চুয়াডাঙ্গার ফারিহা কবির এবং পাঁচ বছরের শিশু ফায়িজান আহম্মেদ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিসোর্টে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পর্যটকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, গত জুন মাসে রিসোর্টটিকে অগ্নি নির্বাপণ ব্যবস্থা উন্নত করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু রিসোর্টটি চার মাস ধরে সতর্কতা উপেক্ষা করেই পরিচালিত হচ্ছিল।

তিনি আরও জানান, কাঠের তৈরি রিসোর্ট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টটির কাছের ফায়ার স্টেশন ২২ কিলোমিটার দূরে ছিল।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে রিসোর্ট মালিক পলাতক রয়েছেন।

রিসোর্টটিতে মোট ৯টি রুম ছিল এবং অগ্নিকাণ্ডের সময় এখানে ২৭ জন পর্যটক অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিস জানায়, রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না।

বিজ্ঞাপন