চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে কোটার পাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক।
এনামুল হক বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করছে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড নিয়ে কোন অনিয়ম ও হয়রানি সহ্য করা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নিয়োজিত সুপারভাইজারদের হাতে আধুনিক ট্যাব তুলে দেওয়া হয়, যা তথ্য সংগ্রহের কার্যক্রমকে আরও সহজ করবে।