রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর থেকে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর থেকে

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি ৮ অক্টোবর পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সকল থানায় একযোগে তথ্য সংগ্রহ শুরু হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বার্তা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রচারণার আওতায় বলা হয়েছে, প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সঠিক তথ্য প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সতর্কতা ও তথ্য দেওয়ার আহ্বান থাকবে। মন্দির ও গির্জায় দুই মিনিটের ঘোষণায় প্রতিবেশীদের খোঁজ নেওয়ার কথাও বলা হবে।

এছাড়া, কোনো ব্যক্তি ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন