পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবার ধ্রুব রাঠিকে। রোববার (১১ অক্টোবর) তাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
ধ্রুব রাঠিকে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে আটক করা হয়। তাকে আটক করা হয় ককরোচ জনতা পার্টি (সিজেপি) কর্তৃক দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে।
সিজেপি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছাতে না দেওয়ার জন্য ওই দিন রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।