বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

রাহুল গান্ধির প্রতিবাদ: বাঁশির সুরে দমন-পীড়নের জবাব

রাহুল গান্ধির প্রতিবাদে বাঁশির সুরে পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতীকী বার্তা।

রাহুল গান্ধির প্রতিবাদ: বাঁশির সুরে দমন-পীড়নের জবাব

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে কংগ্রেস নেতা রাহুল গান্ধি পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে একটি বাঁশিশিল্পীকে সামনে নিয়ে আসেন। বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিল্পীর বাঁশির সুরে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গানটি বাজানো হয়।

রাহুল গান্ধি সংবাদ সম্মেলনে বলেন, ‘ডান্ডে কা জবাব ডান্ডে সে,’ অর্থাৎ লাঠির জবাব লাঠি দিয়ে। এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রতিবাদের এক ভিন্ন প্রতীকী বার্তা তুলে ধরেন।

বাঁশিশিল্পী সামার জানান, ১১ অক্টোবর তাকে আটক করা হয় এবং সে দিন সরকার সমর্থিত কর্মীরা বিক্ষোভকারীদের উপর লাঠি নিয়ে আক্রমণ করে। তিনি বলেন, ‘আমাদের ফোন নিয়ে নেয় এবং তা ফরমেট করে দেয়। সেখানে প্রায় ১৫ জন নারীও ছিল। আমাকে লাঠি দিয়ে বেদম মারে।’

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) এক নারী কর্মীকেও পরিচয় করিয়ে দেন। তিনি ওই নারীকে ‘শেরনি’ বা বাঘিনীর সঙ্গে তুলনা করে বলেন, মারধরের শিকার হয়েও তিনি ভয় পাননি এবং দমে যাননি।

বিজ্ঞাপন