বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী: অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী: অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকারের এই মুহূর্তে অপারেশন ক্লিনহার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

১৪ অক্টোবর বুধবার, চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ডিসেম্বর কেন্দ্রিক নাশকতা শঙ্কার প্রশ্নে আইনশৃঙ্খলা নিয়ে দায়িত্ব রয়েছে, তবে চ্যালেঞ্জ নেই।

মন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইবার সেন্টার সিআইডির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ সহজ হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, পুলিশের আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন