রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে সম্পূর্ণ আস্থা ফিরে এসেছে।
মন্ত্রী বলেন, "সবাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যে কোনো সহিংসতা মোকাবিলায় সকল বাহিনী প্রস্তুত।" তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী প্রাণের বিনিময়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার শপথ নিয়ে দায়িত্ব পালন করছে এবং সেই শপথ বজায় রাখবে।
শ্রমিক আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শ্রমিকরা মজুরিবোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সফল হতে দেওয়া হবে না।
মন্ত্রী সীমান্তের ওপারে ঘটনার বিষয়ে মাথা ব্যথা না থাকার কথা জানিয়ে বলেন, "দেশের ভেতরে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।" সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের খোঁজ নেন।