বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

স্কুলে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জে রিট বাদ দিল হাইকোর্ট

হাইকোর্ট ২০২৭ সালের ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট কার্য তালিকা থেকে বাদ দিয়েছে।

স্কুলে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জে রিট বাদ দিল হাইকোর্ট

২০২৭ সালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্য তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি এস. এম মনিরুজ্জামান ও এস. এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়।

গত ৭ অক্টোবর, মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন এই রিট আবেদনটি হাইকোর্টে দায়ের করে। সংগঠনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিট দায়ের করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-সচিবকে বিবাদী করা হয়েছিল।

বিজ্ঞাপন