রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
শিক্ষা

শীতের সকালে তেঁতুলিয়ায় পিঠা উৎসবে শিক্ষার্থীরা চিনলো ৫০ রকমের পিঠা

শীতের সকালে তেঁতুলিয়ায় পিঠা উৎসবে শিক্ষার্থীরা ৫০ রকমের পিঠার সঙ্গে পরিচিত হলো।

শীতের সকালে তেঁতুলিয়ায় পিঠা উৎসবে শিক্ষার্থীরা চিনলো ৫০ রকমের পিঠা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রণচণ্ডী কিন্ডারগার্টেনের উদ্যোগে অনুষ্ঠিত পিঠা উৎসবে শিক্ষার্থীরা ৫০ রকমের পিঠা সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো হয় নানা রকমের বাহারি পিঠা।

শিক্ষকদের কাছ থেকে পিঠার নাম, উপাদান ও তৈরির পদ্ধতি জানার পাশাপাশি শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে পিঠার স্বাদ গ্রহণে আনন্দে মেতে ওঠে। নতুন প্রজন্মের অনেকের কাছে ঐতিহ্যবাহী পিঠার নাম অজানা থাকায় এই আয়োজন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।

শিক্ষার্থী মুক্তি আক্তার মিতু বলেন, “বিদ্যালয়ের মাঠে স্যারেরা পিঠা উৎসবের আয়োজন করেছেন। অনেক পিঠা খেয়েছি, বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করেছি।” অন্যদিকে, ফারজানা আক্তার জানায়, “জীবনে এত রকমের পিঠা আগে কখনও দেখিনি।”

অভিভাবকরাও সন্তানদের জন্য এই আয়োজন নিয়ে খুশি। অনেক অভিভাবক নিজ হাতে পিঠা তৈরি করে নিয়ে আসেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিদ্যালয়ের অধ্যক্ষ সোহেল রানা জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সন্তানরা লেখাপড়া করে। তাদের অনেকেই ঐতিহ্যবাহী পিঠার নাম জানে না, তাই শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টির সভাপতি নাইবুল ইসলাম বলেন, “নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এমন উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন