শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষার প্রসারে খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাকে পাঠ্যবইয়ের বাইরেও বিস্তৃত করতে হবে।

শিক্ষার প্রসারে খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।"

তিনি আরও জানান, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নতুন খেলার মাঠ নির্মাণ ও ভাঙাচোরা ভবন সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন