বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

মাওলানা মামুনুল হক: বিএনপিকে ধরেছে সেই ভূত যা ধরেছিল শেখ হাসিনাকে

মাওলানা মামুনুল হক বলেন, বিএনপিকে ধরেছে সেই ভূত যা ধরেছিল শেখ হাসিনাকে।

মাওলানা মামুনুল হক: বিএনপিকে ধরেছে সেই ভূত যা ধরেছিল শেখ হাসিনাকে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতেই এখন বিএনপিকে ধরেছে। তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা তরুণদের নতুন নেতৃত্বকে মেনে নিতে পারে না। তিনি বলেন, "বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত একসময় শেখ হাসিনাকে ধরেছিল।"

রাষ্ট্রকাঠামো রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, "সংবিধান সংস্কারের মাধ্যমে গোটা রাষ্ট্রব্যবস্থার খোলনলচে বদল না হলে, যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই কালক্রমে আরেকটি হাসিনায় পরিণত হবে।"

বর্তমান কাঠামোর সমালোচনা করে তিনি জানান, প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে। এছাড়া, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অভিযোগ তুলে বলেন, "জুলাই সনদে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার রয়েছে, কিন্তু কায়েমি স্বার্থ হাসিলের জন্য বিএনপি বিচার বিভাগকে স্বাধীন করতে দিচ্ছে না।"

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন