ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, "সিজেপিকে যখন বিক্ষোভের অনুমতি দেওয়া হলো, তখনই অনেক মানুষ ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করেন যে বিজেপিই আমাদের সেখানে পাঠিয়েছে।"
অভিজিৎ দীপ উল্লেখ করেন, "গতকাল ইন্ডিয়া ব্লক বড় ধরনের বিক্ষোভ করেছে, কিন্তু ১০ই অক্টোবর আমরা যে ধরনের পুলিশি পদক্ষেপ দেখেছিলাম, এবার তেমন কিছু হয়নি।"
তিনি আরও বলেন, "এভাবেই সরকার আমাদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে। ভিন্ন ভিন্ন বিক্ষোভের ক্ষেত্রে ভিন্ন আচরণ করে তারা সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে, যারা একই উদ্দেশ্যে লড়াই করছে।"
অভিজিৎ দীপ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা এই কৌশলগুলো বোঝার চেষ্টা করুন। আজ তারা একটি বিক্ষোভের অনুমতি দিতে পারে, আবার অন্যটি দমন করতে পারে।"
তিনি সতর্ক করেন, "ষড়যন্ত্রতত্ত্বকে আমাদের বিভক্ত করার সুযোগ দেবেন না। যখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো উচিত, তখন নিজেদের মধ্যে লড়াইয়ের ফাঁদে পা দেবেন না।"