আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার দুটি ধারায় গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অভিজিৎ দীপকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
দলের নেতৃত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, আটক করার আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দীপের অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি অভিযোগ করেছেন যে, আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেয়া হচ্ছে না।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে লেহরা দো তেরঙ্গা মার্চ কর্মসূচি শুরুর আগেই অভিজিৎ দীপকে তার বাসা থেকে আটক করা হয়।
এছাড়া, সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে, যারা বর্তমানে পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।