বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

দিল্লিতে সিজেপির নেতাদের ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত

দিল্লিতে সিজেপির দুই নেতা ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

দিল্লিতে সিজেপির নেতাদের ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত

ভারতের দিল্লির যন্তর মন্তরে অনুপ্রবেশের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়েছে।

বুধবার সকালে দিল্লির মন্দির মার্গ এলাকার আদালতে তিন নেতাকে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে প্রবেশ ও ভারতের নির্বাচন কমিশনের (সিইসি) পদত্যাগ দাবিতে স্লোগান দেয়ার। মঙ্গলবার তাদের আটক করা হয়।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভ ও আশুতোষ নাগরিক সুরক্ষার ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন এবং পূর্বে স্বাক্ষরিত শান্তি বজায় রাখার মুচলেকার শর্তও ভঙ্গ করেছেন।

এর আগে, তাদের ৫০ হাজার রুপি বন্ডে মুক্তি দেয়া হয়েছিল এবং এক বছর শান্তিভঙ্গের ঘটনায় জড়িত না থাকার অঙ্গীকার করতে হয়েছিল।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এই গ্রেপ্তারির বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, জাতীয় পতাকা ওড়ানোর কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার বিরোধী মত দমন করতে চাইলে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করার সাহস দেখাক।

বিজ্ঞাপন