শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লির কনট প্লেসে অভিজিৎ দীপের বিক্ষোভের অনুমতি

দিল্লির কনট প্লেসে অভিজিৎ দীপের বিক্ষোভের অনুমতি দিয়েছে হাইকোর্ট।

দিল্লির কনট প্লেসে অভিজিৎ দীপের বিক্ষোভের অনুমতি

ভারতের দিল্লির কনট প্লেসে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিক্ষোভ করার অনুমতি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। দিল্লি হাইকোর্ট বিক্ষোভ বন্ধে নিষেধাজ্ঞা জারির আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে শুনানির সময় আবেদনকারী অনিল কুমার গুপ্ত জানান, বিক্ষোভের কারণে ওই এলাকায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হতে পারে। আদালত পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা’ নিতে নির্দেশ দিয়েছে।

অভিজিৎ দীপ ১৬ অক্টোবর দেশজুড়ে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন, যেখানে তিনি বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। পুলিশ জানায়, জন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থল থেকে বাদ দেওয়ার পর ওই সদস্যদের গ্রেফতার করা হয়।

বিক্ষোভের কারণে সেন্ট্রাল পার্কে জমায়েত হলে যান চলাচল ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আবেদনকারীর আশঙ্কা রয়েছে।

বিরোধী দলগুলো এবং বিভিন্ন অধিকারকর্মী বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন