দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে। তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মহাপরিচালক জানান, দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ১৫৫টি মামলা এবং ১৬১টি চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ৬১টি ফাঁদ মামলা এবং ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নাজমুল হাসান বলেন, জাতীয় সংসদ ভবনের এসআইএস সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নামে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এছাড়া, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফেরত আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।