মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাসহ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা বিএফআইইউ প্রধানের

বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ প্রধান বলেছেন, পাচারকারীরা শান্তিতে থাকতে পারবে না, অর্থ ফেরানোর চেষ্টা অব্যাহত।

শেখ হাসিনাসহ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা বিএফআইইউ প্রধানের

বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বিএফআইইউ-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীরা কেউই শান্তিতে থাকতে পারবে না। তিনি জানান, পাচার হওয়া অর্থ যেকোনো মূল্যে ফেরত আনা হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব জানিয়েছেন, বিএফআইইউর সঙ্গে কাজ করার জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রমে সহায়তা করবে।

২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পর জানা যায়, গত ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

আজ সোমবার বিকেলে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিএফআইইউ প্রধান ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইখতিয়ার উদ্দিন জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কমপক্ষে ৫ বছর সময় লাগবে।

তিনি বলেন, “আমরা যেভাবে কাজ করছি, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। যারা জনগণের টাকা পাচার করেছে, তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে, তারা কেউ শান্তিতে থাকতে পারবে না।”

দুদক সচিব সাইদুর রহমান খান জানান, বিএফআইইউর সঙ্গে একযোগে কাজ করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

এছাড়া, সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ২০২৭ সালের সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন