সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের তিন দেশের প্রতি দক্ষ জনশক্তি আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দেশের প্রতি দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের তিন দেশের প্রতি দক্ষ জনশক্তি আহ্বান

বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার (১৬ নভেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত ফিজি ও গায়ানার হাইকমিশনার এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের কাছে পরিচয়পত্র পেশের সময় এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, 'বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।' তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে দক্ষ জনশক্তি নিয়োগেরও আহ্বান জানান।

রাষ্ট্রপতি অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতার কথা উল্লেখ করেন। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সেই দেশের প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে স্বল্প সুদে ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গায়ানার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে কৃষি, বাণিজ্য, পর্যটন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রপতি তাদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন