সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৫ ধাপে ৪২৮৪ ইউনিয়নে ভোট, তারিখ বৃহস্পতিবার ঘোষণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ ধাপে ৪২৮৪ ইউনিয়নে ভোট হবে, চূড়ান্ত তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

৫ ধাপে ৪২৮৪ ইউনিয়নে ভোট, তারিখ বৃহস্পতিবার ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ সোমবার এই তথ্য জানান।

প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০২৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১,১১৩টি ইউনিয়নে নির্বাচন হবে। তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১,০০২টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। চূড়ান্ত তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানান সানাউল্লাহ।

এছাড়া স্থানীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে ৩ দিনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই মাসের শেষের দিকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন