সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচার নিষিদ্ধ ঘোষণা

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচার নিষিদ্ধ ঘোষণা

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে জানান, গণমাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না।

তিনি বলেন, "যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগন ভালোভাবে দেখবে না।"

তথ্য প্রতিমন্ত্রী আরও জানান, সরকার বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং কখনও কোনো নিউজ প্রচারের জন্য চাপ দেয়নি।

তিনি উল্লেখ করেন, "১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিককে গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না।"

এছাড়া, তিনি আহ্বান জানান যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়া হয় এবং সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে বলে জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, "অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে সেটা সব সময় চাই।"

বিজ্ঞাপন