সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সাথে বৈঠকে এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, তা আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, সরকার কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের ইচ্ছা রাখে না।
বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না এবং রাস্তায় নামতে পারেন না। তিনি উল্লেখ করেন, টেলিভিশনে সাংবাদিকদের বেতন-ভাতা কম এবং এটি পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর একটি মাধ্যম।
ফাহিম আহমেদ সরকারের প্রতি আহ্বান জানান যে, গ্রাহক পর্যায়ে যে টাকা কেবল অপারেটররা পান, ডিজিটাল হওয়ার আগে সেই টাকার একটি অংশ টেলিভিশনকে দেয়ার জন্য উদ্যোগ নিতে হবে। তিনি গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন।