মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ জানিয়েছে গোয়েন্দা নজরদারি বেড়েছে

ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ জানিয়েছে গোয়েন্দা নজরদারি বেড়েছে।

ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ জানিয়েছে গোয়েন্দা নজরদারি বেড়েছে

রাজধানী ঢাকায় আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট সত্ত্বেও রাজধানীর সার্বিক অবস্থার উন্নতি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির মধ্যে রয়েছে ককটেল ফোটানোর সময় হাতেনাতে ধরা পড়া কয়েকজন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকে ধারাবাহিক ককটেল ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক থাকলেও আজ সকালে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল এবং ধানমন্ডি–৩–এ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন