মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে হোটেল-মোটেল জোনে আগুন, ২০টির বেশি বাসা ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে আগুন, ২০টির বেশি বাসা ক্ষতিগ্রস্ত।

কক্সবাজারে হোটেল-মোটেল জোনে আগুন, ২০টির বেশি বাসা ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের পর্যটন এলাকার কলাতলীতে হোটেল-মোটেল জোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর চারটার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কের একটি ভাড়া বাসা থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেলে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীরা জানান, আগুন লাগার সাথে সাথে হোটেল আল কামাল কলোনী থেকে ভাড়াটিয়াদের নিরাপদে বের করে নেওয়া হয়। আগুনে ২০টির অধিক ভাড়া বাসা, খাবার হোটেলসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পৌনে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, তিন ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন