বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন এখনও নেভেনি, বাপেক্সের নমুনা সংগ্রহ

কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন এখনও নেভেনি, বাপেক্স নমুনা সংগ্রহ করেছে।

কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন এখনও নেভেনি, বাপেক্সের নমুনা সংগ্রহ

কক্সবাজারের ইনানীর গভীর নলকূপের আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

বাপেক্স ইতোমধ্যে ঘটনাস্থল থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। বিশেষজ্ঞ দল গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করবে।

বাপেক্সের ভূতত্ত্ব ও জরিপ দলের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এস এম নাফিপুন আরহাম জানান, "গ্যাসটি শুধু ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আরও চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন অপশন বিবেচনা করে পরবর্তীতে পদক্ষেপ নেব।"

আগুনের ভয়াবহতা বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিবেচনায় আশপাশের কিছু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, "বর্তমানে এখানে বিদ্যুৎ নেই। এলাকার লোকজন আতঙ্কিত।" অপর এক বাসিন্দা জানান, "আমরা মনে করছিলাম আগুনটা দু-এক দিন জ্বলার পর বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন আগুন বাড়ছে এবং নিয়ন্ত্রণে নেই, তাই সবাই আতঙ্কিত।"

আগুনের ঝুঁকি এড়াতে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে, যা স্থানীয়দের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন