বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের চলাচল

মির্জাপুরে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের চলাচল

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে একটি ট্রেনের বোগি লাইনচ্যুত হয়েছে, ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে, যা যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস চিলাহাটির দিকে যাচ্ছিল।

মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পিছনের একটি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সচল রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন